সিসিএ-তে চালু হলো ই-জিআরপি মডিউল

৮ মার্চ, ২০২০ ১৯:৪৫  
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে চালু হলো ইনভেন্টরি মডিউল। রোববার আনুষ্ঠানিকভাবে ই-জিআরপি’র এই মডিউলটি ব্যবহার শুরু করে কন্ট্রোলার অব সার্টিফাইড অথরিটি- সিসিএ। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবএবং সিসিএ’র নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সার্‌ফ উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্প পরিচালক ড. অশোক কুমার রায়।